দক্ষিণ পূর্ব

এই নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়: হুমাম কাদের

মনির ফয়সাল
প্রকাশ : ২২ জানুয়ারী ২০২৬
পঠিত :
এই নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়: হুমাম কাদের
নিজস্ব প্রতিবেদক 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) সংসদীয় আসনে নির্বাচনী রাজনীতিতে উত্তাপ ছড়াতে শুরু করেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে প্রচারণায় মাঠে নামেন ধানের শীষ প্রতীকের প্রার্থী হুমাম কাদের চৌধুরী।

সকাল সাড়ে ১০টার দিকে তিনি অলিকুল শিরমনি মেহেরুজ্জামান (রহ.)-এর কবর জিয়ারতের মাধ্যমে মেহরিয়া মইনুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গন থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, রাঙ্গুনিয়া তার পিতা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর স্মৃতি বিজড়িত এলাকা। সকলকে সঙ্গে নিয়ে রাঙ্গুনিয়াকে একটি আধুনিক ও স্বনির্ভর উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পরে তিনি সরফভাটা ক্ষেত্রবাজার, ইত্যাদি স্টোরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাঙ্গুনিয়ার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন।

অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম পোমরা খাঁ মসজিদে দুই রাকাত নফল নামাজ আদায় ও জিয়ারতের মধ্য দিয়ে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। এছাড়া বৃহত্তর সুন্নী জোটের মোমবাতি প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হাছান পোমরা ভবানীমিল এলাকায় হযরত মজনু শাহ (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন।

উল্লেখ্য, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনটি বরাবরই আলোচিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ আসনে ভোটারদের আগ্রহ ও কৌতূহল দিন দিন বাড়ছে।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।