দক্ষিণ পূর্ব

এক বছর বন্ধ থাকার পর আবারও সচল টেকনাফ স্থলবন্দর

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৬ এপ্রিল ২০২৬
পঠিত :
এক বছর বন্ধ থাকার পর আবারও সচল টেকনাফ স্থলবন্দর

ছবি : সংগৃহীত

দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও সচল হলো কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর। সোমবার (৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে বন্দরটির কার্যক্রম পুনরায় চালু করা হয়।

 

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার থেকে সড়কপথে রওনা হয়ে বেলা সাড়ে ১১টায় টেকনাফ পৌঁছান। তিনি বন্দর এলাকা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

 

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী জানান, টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, আজ থেকে টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়েছে। সবার সমন্বয়ে বন্দরটি সচল রাখা হবে।

 

পরিদর্শন শেষে দুপুর দেড়টার দিকে প্রতিমন্ত্রী টেকনাফ থেকে কক্সবাজার লাইট হাউস-এর উদ্দেশে রওনা দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন নৌ মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান মুহাম্মদ মানজারুল মান্নান, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিব উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও অন্যান্য সরকারি কর্মকর্তারা। এছাড়া স্থানীয় ব্যবসায়ী ও বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, রাখাইন রাজ্য-এ চলমান সংঘাত এবং আরাকান আর্মি-র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কারণে গত এক বছর ধরে এই বন্দর দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ ছিল। নতুন করে কার্যক্রম শুরু হওয়ায় সীমান্ত বাণিজ্যে গতি ফিরবে বলে আশা করা হচ্ছে।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।