দক্ষিণ পূর্ব

এক লাখ টন অয়েল নিয়ে চট্টগ্রামের পথে ‘এমটি ফসিল’

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১২ মে ২০২৬
পঠিত :
এক লাখ টন অয়েল নিয়ে চট্টগ্রামের পথে ‘এমটি ফসিল’

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হয়েছে ‘এমটি ফসিল’ নামের একটি অয়েল ট্যাংকার।

 

সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় জাহাজটি যাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)-এর ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক।

 

তিনি জানান, বাংলাদেশ সময় দুপুরে ফুজাইরাহ বন্দরে জাহাজটিতে তেল লোডিং সম্পন্ন হয়। এরপর সন্ধ্যায় এটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশে যাত্রা করে। আগামী ২৩ মে জাহাজটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে।

 

এর আগে গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামে আরেকটি অয়েল ট্যাংকার কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায়।

 

ইরান যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিম এশিয়াজুড়ে অস্থিরতা তৈরি হওয়া এবং হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর গত ১৮ ফেব্রুয়ারির পর থেকে বাংলাদেশে অপরিশোধিত তেল আমদানি কার্যত বন্ধ হয়ে যায়। এতে দেশে ক্রুড অয়েলের সংকট দেখা দেয়।

 

সংকটের কারণে গত ১৪ এপ্রিল থেকে দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড-এ পরিশোধন কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়।তবে ‘এমটি নিনেমিয়া’ তেল নিয়ে আসার পর গত শুক্রবার সকাল থেকে ইস্টার্ন রিফাইনারি আবারও পুরোদমে উৎপাদন শুরু করেছে। 

 

রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত জানান, বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে চার হাজার টন অপরিশোধিত তেল পরিশোধন করা হচ্ছে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।