নিজস্ব প্রতিবেদক:
বন্দর দিবসে এনসিটি, সিসিটি, সহ চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল সমূহ বিদেশীদের হাতে ছেড়ে দেওয়ার পক্ষে যুক্তি দেখিয়ে চট্টগ্রাম বন্দর কতৃর্পক্ষের চেয়ারম্যান যে বক্তব্য দিয়েছেন তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছেন বিএনপির শ্রমিক বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.এম নাজিম উদ্দিন এবং শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বন্দরের সাবেক সিবিএ, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লা বাহার।
গত বৃহস্পতিবার ২৪ এপ্রিল বন্দর দিবসে চট্টগ্রাম বন্দর অডিটরিয়ামে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বন্দরের চেয়ারম্যান কতৃর্ক দেয়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শ্রমিক দলের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ও দরবেশ খ্যাত মাফিয়া সালমান এফ রহমান অবৈধ লাভের আশায় ব্যক্তিগতভাবে লাভবান হয়ে দুনীর্তির আশ্রয় নিয়ে এনসিটি, সিসিটি, জিসিবি, পিসিটি কে আরব আমিরাতের ভিপি ওয়ার্ল্ড এবং সৌদি আরবের একটি কোম্পানীকে ছেড়ে দেওয়ার দেশ বিরোধী, চট্টগ্রাম বন্দর বিরোধী যে সিদ্ধান্ত নিয়ে ছিলেন বর্তমান সরকার ও বন্দর কতৃর্পক্ষ তার ধারাবাহিকতা রক্ষা করতে চায়ছেন যাহা অত্যন্ত দুঃখজনক।
পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদ এবং চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্টদের সাথে কথা বলে আমরা জেনেছি বর্তমানে চট্টগ্রাম বন্দরের কনন্টেনার টার্মিনাল সমূহে কনটেইনার হ্যাল্ডেলিং করার সকল ধরণের প্রযুক্তি বিদ্যামান রয়েছে। দেশীয় কোম্পানীগুলি এবং বন্দর শ্রমিক কর্মচারীর সক্ষমতা নিয়েও কোন প্রশ্ন নেই। সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করে সক্ষমতার চাইতে বেশি কনটেইনার ওঠানো-নামানো হচ্ছে শুধু এলসি টার্মিনাল থেকে ২ লক্ষ ৮১ হাজার কনটেইনার বেশি ওঠানো নামানো হয়েছে।
সুতারাং এই বাস্তবতায় ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া দেশ বিরোধী দুনীতির আশ্রয়ে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করা অত্যন্ত দুঃখজনক। বন্দর রক্ষা এবং চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগ ষড়যন্ত্র রুখে দিতে সম্ভাব্য সকল ধরণের পদক্ষেপ নিতে বদ্ধ পরিকর।
নেতৃবৃন্দরা জানান, আগামী ৩০/০৪/২০২৫ ইং তারিখ চট্টগ্রাম প্রেস ক্লাবে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের উদ্যোগে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শ্রমিক দল বন্দর কনটেইনার টার্মিনাল বিদেশীদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে পরবর্তী কর্মসূচী ঘোষণা করবেন।
রহা
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।