পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রামের পটিয়া উপজেলা শাখার ৮২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হয়েছেন প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রশিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর মনছুরল ইসলাম এবং সদস্যসচিব অ্যাডভোকেট মুহাম্মদ আরমান আজাদ। গত ১৫ অক্টোবর এ কমিটি ঘোষণা করা হয়।
জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক লায়ন এ এম মুন্না চৌধুরী, সদস্যসচিব জুবাইরুল আলম মানিক ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাত হোসেন নতুন কমিটির অনুমোদন দেন।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ ইলিয়াস কায়সার, মনির আহমদ, মাওলানা মো. ইদ্রিস হোসাইন, মাইনুল ইসলাম ও মোহাম্মদ ওয়াসিমকে। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন মো. শহিদুল ইসলাম। যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান জুয়েল, মো. আব্দুর রশিদ, মোহাম্মদ আসিফ, অবসরপ্রাপ্ত কমান্ডার মুজিবুর রহমান ও প্রকৌশলী হায়দার আলী।
সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মোহাম্মদ নুরুল মোস্তফা মুনিরীকে। সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. নুরুল আলম ও মুহাম্মদ ওমর ফারুক। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহেদুল হক, হারুনুর রশিদ, আব্দুল মান্নান (খরনা), রবিউল হাসান মিশকাত, আব্দুল নূর আরজু, মো. মিজান হোসাইন, দৌলত খান ও মো. আব্দুল্লাহ।
দপ্তর সম্পাদক করা হয়েছে আরফাতুর রহমানকে। সহ-দপ্তর সম্পাদক হয়েছেন মো. রায়হান ইসলাম, গাজী মোহাম্মদ ইশতিয়াক ও মুহাম্মদ আব্দুল্লাহ আইমন সাদি। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন শাহাদাৎ হোসেন অভি এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সায়েদ ছিদ্দিক সোহাগ।
মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক সম্পাদক হয়েছেন মুজিবুর রহমান তুষার। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন হাফেজ মোহাম্মদ আবু তৈয়ব। সহ-কোষাধ্যক্ষ করা হয়েছে মো. আলী ইমাম ও হাবিব উল্লাহকে।
সমাজকল্যাণবিষয়ক সম্পাদক হয়েছেন প্রকৌশলী রেজাউল হক এবং সহ-সমাজকল্যাণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন তুষার। তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন মোহাম্মদ রায়ান। শিক্ষা সম্পাদক আব্দুল মান্নান মাস্টার এবং সহ-শিক্ষা সম্পাদক মোহাম্মদ ফয়সাল হোসেন। নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস এবং সহ-নারীবিষয়ক সম্পাদক আফসানা মিমি।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. আবু ইউসুফ, আব্দুল মান্নান, নুরুল হক সওদাগর, মোহাম্মদ কানন, আব্দুল জলিল, মনিরুল আহমেদ, কামরুল ইসলাম, মো. জলিল, মো. সেলিম, আনসারুল হক বাবুল, ফাতেমা বেগম, মামুনুল ইসলাম, মো. নাসির উদ্দিন, মুহাম্মদ বিন নাছির সিকদার, শফিকুজ্জামান, মো. জামাল, এম.ডি. বাবলু চৌধুরী, হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম চৌধুরী, মো. নিজাম উদ্দিন, সাখাওয়াত হোসেন, নুরুল আবছার, হাফেজ শাহাদাত হোসেন, তৈয়বুর রহমান, জয়নাল আবেদীন, রাগিব ইবনে আলম (সাদাফ), মোহাম্মদ উল্লাহ চৌধুরী, ইয়াছিন আরাফাত, সিয়াম ইয়াছিন সামির সাইদ, মো. সাব্বির আহমেদ, মো. জাহেদুল ইসলাম, মো. শরিফুল ইসলাম, মুহাম্মদ সাইফুদ্দীন, মো. আব্দুল্লাহ আল নোমান, মোহাম্মদ এমরুল হোসেন, মো. আব্দুল বারেক, মোনতাহিনা হাসনাত, নিতু মুহাম্মদ, নাজিবুস সোবহান, মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ হানিফ।
এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাত হোসেন বলেন, নতুন কমিটির মাধ্যমে পটিয়ায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। প্রয়োজনে কমিটিতে সংযোজন-বিয়োজন করা হতে পারে। এনসিপি এখন গণমানুষের দল।
তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে পটিয়ায় দলের কার্যক্রম আরও বিস্তৃত হবে।
আর/ দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।