দক্ষিণপূর্ব ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১২৫ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।
প্রার্থীদের তালিকা: পঞ্চগড়-১: মো. সারজিস আলম, ঠাকুরগাঁও-২: মো. রবিউল ইসলাম, ঠাকুরগাঁও-৩ মো গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুর-৩: আ হ ম শামসুল মুকতাদির,দিনাজপুর-৫: ডা. মো. আব্দুল আহাদ, নীলফামারী-২: ডা. মো. কামরুল ইসলাম দর্পন, নীলফামারী-৩: মোঃ আবু সায়েদ লিয়ন, লালমনিরহাট-২: রাসেল আহমেদ, লালমনিরহাট-৩: মো. রকিবুল হাসান, রংপুর-১: মো. আল মামুন, রংপুর-৪: মআখতার হোসেন, কুড়িগ্রাম-১: মো. মাহফুজুল ইসলাম।
(পুরো তালিকা দেখতে এখানে ক্লিক করুন)
দলটি প্রার্থীদের চূড়ান্ত করার ক্ষেত্রে পরিবারকেন্দ্রিক নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে ‘রাষ্ট্র সংস্কার পন্থি, পেশাজীবী, শিক্ষিত ও নীতিনিষ্ঠ তরুণদের প্রাধান্য দিয়েছে।
গত ৬ নভেম্বর মনোনয়ন ফরম বিক্রি শুরু করলেও মনোনয়ন প্রত্যাশীদের আগ্রহ বিবেচনায় ২০ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। এ সময় ১ হাজার ৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি করে তারা। তবে আসন বণ্টন নিয়ে দলটির কেন্দ্রীয় নেতা ও তৃণমূলে অসন্তোষও রয়েছে।
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।