উন্নত, সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় প্রেস ক্লাবের সদস্য ও তাঁদের নির্ভরশীল পরিবারের সদস্যরা এপিক হেলথ কেয়ারের বিশেষায়িত চিকিৎসাসেবা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও সমন্বিত স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা পাবেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তিপত্রে এপিক হেলথ কেয়ারের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডাইরেক্টর টি এম হান্নান, ডাইরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) মো. জসিম উদ্দিন, ডিজিএম (অপারেশন) ডা. সৌমেন পালিত এবং ডেপুটি ম্যানেজার (কর্পোরেট বিজনেস অ্যান্ড ব্র্যান্ডিং) মো. ইমতেয়াজ শানু। চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষে স্বাক্ষর করেন সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ। এতে বক্তব্য দেন এপিক হেলথ কেয়ারের এক্সিকিউটিভ ডাইরেক্টর টি এম হান্নান, ডাইরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) মো. জসিম উদ্দিন, ডিজিএম (অপারেশন) ডা. সৌমেন পালিত ও ডেপুটি ম্যানেজার (কর্পোরেট বিজনেস অ্যান্ড ব্র্যান্ডিং) মো. ইমতেয়াজ শানু।
অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষে বক্তব্য দেন অর্থ সম্পাদক আবুল হাসনাত, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ এবং কার্যকরী সদস্য রফিকুল ইসলাম সেলিম, সাইফুল ইসলাম শিল্পী ও আরিচ আহমদ শাহ। এ ছাড়া বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুবুল মাওলা রিপন, কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক ফারুক মুনির এবং প্রচার ও প্রকাশনা উপকমিটির আহ্বায়ক মোহাম্মদ আজাদ প্রমুখ।
বক্তারা বলেন, এ চুক্তির মাধ্যমে এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এর ফলে প্রেস ক্লাবের সদস্যরা সহজে উন্নত, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্ক জোরদার হওয়ার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমও সম্প্রসারিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
আর /দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।