সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, ২০১৭ সালে তাঁর মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করার অভিজ্ঞতা রয়েছে। তবে এবার মেয়র নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, ‘আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত রয়েছি।’
ইশরাক আরও বলেন, দলের অন্য কাউকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হলেও তাঁকে বিজয়ী করতে তিনি শতভাগ প্রস্তুত রয়েছেন।
তিনি বলেন, ‘আমি সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করে যাব।’
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।