দক্ষিণ পূর্ব

এরশাদ উল্লাহ’র গুলিবিদ্ধের ঘটনায় বায়েজিদে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল

sathi
প্রকাশ : ৬ নভেম্বর ২০২৫
পঠিত :
এরশাদ উল্লাহ’র গুলিবিদ্ধের ঘটনায় বায়েজিদে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ নির্বাচনি গণসংযোগকালে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে পাঁচলাইশ ও বায়েজিদ থানা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবকদল নেতৃবৃন্দ।চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নগরের পলিটেকনিক্যাল মোড় থেকে শুরু হয়ে ২ নম্বর বিপ্লব উদ্যান এর সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়।মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ।

এসময় বক্তরা বলেন, জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা-কর্মী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে এই সন্ত্রাসী তৎপরতার দাঁতভাঙা জবাব দেবে। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে আমাদের নেতা-কর্মীরা কখনও পিছপা হবে না। এরশাদ উল্লাহর ওপর এই হামলা আসলে জাতীয়তাবাদী শক্তির ওপর হামলা। আমরা অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজপথে থেকেই এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।  

যুবনেতা আলতাফ হোসেনের পরিচালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ৪৩নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড বিএনপি সদস্য মো. মোমিন, ৪২ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হেলাল, মহানগর যুবদল নেতা মাসুদ, ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ডের সাবেক যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন হামজা, পাঁচলাইশ থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রানা।

রহা/এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।