নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম–৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে গণসংযোগের সময় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ'র দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও খতমে কোরআন আয়োজন করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।
মঙ্গলবার (১১ অক্টোবর) নগরের পাহাড়তলী ঝর্নাপাড়া জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার রাজিবুল হক বাপ্পী।
দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ইউনুছ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা ছাত্রদলের আহ্বায়ক ওয়ালিদ আবির, হালিশহর থানা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন জুয়েল, পাহাড়তলী থানা কৃষকদলের সভাপতি সবুজ রহমান, পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম, ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নুর আফসার নান্টু, একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সেলিম, ডবলমুরিং থানা ছাত্রদল নেতা আবু জাহের টিপু, সাজ্জাদ হোসেনসহ ছাত্র, যুব ও অঙ্গসংগঠনের নেতারা।
নেতারা দোয়া মাহফিলে হামলার ঘটনার নিন্দা জানান এবং আহত নেতা এরশাদ উল্লাহর দ্রুত সুস্থতা ও জনজীবনে ফিরে আসার জন্য সবার প্রতি দোয়া কামনা করেন।
রহা
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।