দক্ষিণ পূর্ব

এশিয়া কাপে আজ পাকিস্তান-শ্রীলঙ্কা মুখোমুখি

RAFIQ HYDER
RAFIQ HYDER
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫৭ সকাল
পঠিত : ৩
এশিয়া কাপে আজ পাকিস্তান-শ্রীলঙ্কা মুখোমুখি
Degchibarictg
দক্ষিণপূর্ব ডেস্ক
 
আবুধাবি ক্রিকেট স্টেডিয়ামে আজ রাতে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ম্যাচটিই নির্ধারণ করবে এশিয়া কাপের সুপার ফোরে কারা টিকে থাকবে লড়াইয়ে। একদিকে ভারতের কাছে হেরে এসেছে পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে শ্রীলঙ্কা। ফলে আজকের ম্যাচে হারের মানেই বিদায়ঘণ্টা বাজা।

পাকিস্তান দল ব্যাটিং দুর্বলতায় ভুগছে সাম্প্রতিক সময়ে। ভারতের বিপক্ষে ব্যর্থতার পর ওপেনার সাহিবজাদা ফারহান জানিয়েছেন, ফাইনাল খেলার আত্মবিশ্বাসী তারা। তবে ভারত ম্যাচের একপেশে পারফরম্যান্স ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও তার কণ্ঠে।

অন্যদিকে লঙ্কানরা সমস্যায় রয়েছে বোলিং বিভাগ নিয়ে। বাংলাদেশের বিপক্ষে এক বোলার কম খেলানোয় সেই অভাব স্পষ্টভাবে টের পেয়েছে তারা। এ নিয়ে লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা বলেন, “আমাদের সাধারণত চারজন মূল বোলার থাকে, বাকিটা ভাগাভাগি করতে হয়। তবে এটা টি-টোয়েন্টি, তাই যেকোনো বোলারই রান দিতে পারে। এখন আমরা ভাবছি কিভাবে এগিয়ে যাওয়া যায়।”

পরিসংখ্যানে পাকিস্তান কিছুটা এগিয়ে। দুই দলের টি-টোয়েন্টি মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত ২৩ ম্যাচে পাকিস্তান জিতেছে ১৩টিতে, শ্রীলঙ্কা ১০টিতে। তবে ২০১৭ সালের পর আর লঙ্কানদের বিপক্ষে কোনো টি-টোয়েন্টি জয় পায়নি পাকিস্তান। এশিয়া কাপে মুখোমুখি তিন লড়াইয়ে শ্রীলঙ্কা জিতেছে দুইবার, পাকিস্তান একবার। ২০২২ সালের এশিয়া কাপের ফাইনালেও লঙ্কানদের কাছে হেরেছিল পাকিস্তান।

তবে আবুধাবির মাঠে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। এখানে সাত ম্যাচে চারবার জয় পেয়েছে পাকিস্তান, তিনবার শ্রীলঙ্কা। সব মিলিয়ে আজকের ম্যাচ রোমাঞ্চকর হওয়ারই ইঙ্গিত দিচ্ছে। ফল নির্ধারণ করবে শুধু আজকের রাত নয়, বাংলাদেশ-ভারত ম্যাচের সমীকরণও।

এসএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।