দক্ষিণ পূর্ব

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ, ফল দেখা যাবে যেভাবে

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬
পঠিত : ১০
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ, ফল দেখা যাবে যেভাবে

ছবি সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ। সোমবার (১০ আগস্ট)সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফল ঘোষণা করবেন।

 

ফল ঘোষণার পর পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফল দেখতে পারবেন। একই সঙ্গে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে। এ ছাড়া শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটেও দেখা হবে ফল।

 

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চলে ২০ মে পর্যন্ত।

 

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩১৮, মাদরাসা বোর্ডে (দাখিল) ৩ লাখ ৩ হাজার ২৮৬ এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

 

ফল দেখা যাবে যেভাবে:

 

যে যে বোর্ডের রেজাল্ট সেই সেই বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে ফল। যা eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd এর ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

এছাড়া মোবাইলে পরীক্ষার ফল জানতে টাইপ করতে হবে- SSCBOARDROLLYEAR বা SSCMADROLLYEAR বা SSCTECROLLYEAR এবং পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

 

প্রতিটি SMS-এর জন্য ১.৩৯ টাকা চার্জ প্রযোজ্য (সব ট্যাক্স অন্তর্ভুক্ত)।

 

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।