দক্ষিণ পূর্ব

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৬৮.৪৫ শতাংশ, কমেছে জিপিএ ৫

shakhawat sohan
shakhawat sohan
প্রকাশ : ১০ জুলাই ২০২৫ ০৯:২৮ সকাল
পঠিত : ৪
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৬৮.৪৫ শতাংশ, কমেছে জিপিএ ৫

ছবি: আবু শাহেদ/দক্ষিণপূর্ব

Degchibarictg
অনলাইন ডেস্ক

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার সারা দেশে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা গত বছরের তুলনায় অনেকটাই কম।

বৃহস্পতিবার (১০ জুলাই) ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার সারা দেশে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা গত বছরের তুলনায় অনেকটাই কম।

ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।

পরিসংখ্যান অনুযায়ী, মোট পরীক্ষার্থী ছিলেন ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন উত্তীর্ণ হয়েছেন। এবছর জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী, যা আগের বছরের তুলনায় প্রায় ৪৩ হাজার কম।

গত বছর পাসের হার ছিল ৮৩ দশমিক ০৩ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন।

এবারের পরীক্ষায় অংশ নিয়েছে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড। পরীক্ষায় ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।

পরীক্ষা অনুষ্ঠিত হয় সারা দেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে। গত ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলে এসএসসি ও সমমানের পরীক্ষা। মাত্র দুই মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করল শিক্ষা মন্ত্রণালয়। ফল প্রস্তুত হয়েছে বাস্তব মূল্যায়ন নীতিমালার ভিত্তিতে।

এসএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।