দক্ষিণপূর্ব ডেস্ক
দীর্ঘ ১৭ বছরের লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ২০২ ফ্লাইটটি অবতরণ করবে।
ঐতিহাসিক এই মাহেন্দ্রক্ষণে প্রিয় নেতাকে বরণ করে নিতে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে ভিড় করেছেন লাখো মানুষ। প্রিয় নেতাকে একনজর দেখতে তীব্র শীত উপেক্ষা করে সমাবেশস্থলে রাত কাটিয়েছেন হাজার হাজার মানুষ।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে ঢাকায় আসছেন মানুষ। ঢাকার আশেপাশের এলাকাগুলো থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা।
তারেক রহমান ঢাকায় বিমানবন্দরে পৌঁছেই ৩০০ ফিট সড়কে তার জন্য আয়োজিত গণ-অভ্যর্থনায় যোগ দেবেন। সেখানে তিনিই একমাত্র বক্তৃতা দেবেন। এরপর তিনি বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন। এরপর তার গুলশানের বাসভবনে ফেরার কথা রয়েছে।
বিএনপি নেতারা জানান, বিএনপির পক্ষ থেকে তারেক রহমানকে স্বাগত জানাতে অর্ধকোটির বেশি মানুষের সমাগম ঘটবে এদিন, যা শুধু বিগত দিনেরই নয়, আগামী কয়েক দশকের জন্য ঐতিহাসিক ও স্মরণীয় হয়ে থাকবে।
এ লক্ষ্যে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারের পাশাপাশি দলের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল থেকে দলে দলে মানুষ ভিড় করেছে ৩০০ ফিটের
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।