দক্ষিণ পূর্ব

কক্সবাজারের জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬
পঠিত :
কক্সবাজারের জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

ছবি

কক্সবাজারের আলোচিত জাহাঙ্গীর হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. আরিফকে (২৪) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকার পাবলিক মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় র‍্যাব-৭ ও র‍্যাব-১৫-এর একটি যৌথ দল বায়েজিদ বোস্তামী থানার পাবলিক মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে আবুল খায়ের কোম্পানির স্টারশিপ ফ্যাক্টরির ভেতর থেকে মামলার এজাহারভুক্ত পলাতক প্রধান আসামি মো. আরিফকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আরিফ কক্সবাজার সদর উপজেলার তেতৈয়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তার আরিফের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।