দক্ষিণ পূর্ব

কক্সবাজারে রাসায়নিক পরীক্ষাগার চালু হলে কমবে মাদক মামলার জট: স্বরাষ্ট্রমন্ত্রী

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৭ আগস্ট ২০২৬ ১২:২২ দুপুর
পঠিত : ৪
কক্সবাজারে রাসায়নিক পরীক্ষাগার চালু হলে কমবে মাদক মামলার জট: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি সংগৃহীত

Degchibarictg

কক্সবাজারে নির্মাণাধীন আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার চালু হলে মাদক মামলার দীর্ঘদিনের জট কমবে এবং উদ্ধার হওয়া মাদকের নমুনা পরীক্ষার প্রতিবেদন দ্রুত দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

শুক্রবার (৭ আগস্ট) সকালে কক্সবাজারে নির্মাণাধীন পরীক্ষাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে উদ্ধার হওয়া মাদকের নমুনা পরীক্ষার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। নতুন পরীক্ষাগার চালু হলে এ প্রক্রিয়া অনেক দ্রুত সম্পন্ন হবে। এতে মাদক মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমে গতি আসবে এবং মামলার জটও কমে যাবে।

 

তিনি বলেন, কক্সবাজারকে ঘিরে সরকারের উন্নয়ন পরিকল্পনা শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়। এ অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদি ও সমন্বিত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

 

সালাহউদ্দিন আহমদ বলেন, সমুদ্রসম্পদ এবং গভীর সমুদ্রবন্দরের সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানো গেলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে। এ খাত থেকে ভবিষ্যতে বিপুল রাজস্ব অর্জনের সুযোগ রয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।

 

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা নিশ্চিত করেই সব ধরনের অবকাঠামো নির্মাণ করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।