দক্ষিণ পূর্ব

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ০৩:০৫ দুপুর
পঠিত : ৩০
কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

ছবি

Degchibarictg

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সাগরে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও দুই পর্যটক।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হিমছড়ি মারিনা রিসোর্ট-সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত ও নিখোঁজ পর্যটকদের পরিচয় জানা যায়নি।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পর্যটকদের একটি দল সৈকতে সাগরে গোসল করতে নামেন। এ সময় সাগরের ঢেউ ও তীব্র স্রোতে তারা ভেসে যান। পরে স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ইউএনও আরও জানান, ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুজনকে উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।