দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে তিনজনের করোনা শনাক্ত

mainulislam
প্রকাশ : ১০ জুন ২০২৫
পঠিত :
চট্টগ্রামে তিনজনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে নতুন করে তিন জন ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম। 

জেলা সিভিল সার্জন জানান, আজ মঙ্গলবার চট্টগ্রামের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে এক রোগীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে মা ও শিশু হাসপাতালে আরও দুজন রোগী শনাক্ত হন। সংক্রমণ ঠেকাতে আবার মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলাসহ নানা পরামর্শ দিচ্ছি আমরা। মন্ত্রণালয় থেকেও এ ধরণের পরামর্শ দিতে বলা হয়েছে। 

জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম আরও বলেন, করোনা মোকাবিলায় নতুন করে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইসোলেশন হাসপাতাল নির্ধারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানা যায়, চলতি বছর চট্টগ্রামে এটি প্রথম করোনা রোগী শনাক্তের ঘটনা। এর আগে শেষ কবে করোনা রোগী শনাক্ত হয়েছিল তার নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

সিভিল সার্জন সূত্র জানায়, চট্টগ্রামে কোভিড শনাক্ত করার কিটের সংকট আছে। সরকারি আরটি-পিসিআর ল্যাবে এখন কিট নেই।  শুধু বেসরকারি হাসপাতালগুলোতে শনাক্তের কিট আছে। 

জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বলেন, কয়েক দিনের মধ্যে আশা করছি কিট এসে যাবে। অন্যান্য যন্ত্রপাতি প্রস্তুত করা এবং হাসপাতালগুলোর প্রস্তুতির কাজও এগিয়ে চলছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশে কোভিড-১৯–এর নতুন ধরন ছড়াচ্ছে। ভারতের এনবি ১.৮.১ নামের নতুন ধরনটিও ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৩ মে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এনবি ১.৮.১ ধরনটির সংক্রমণের হার তুলনামূলক বেশি এবং এটি দ্রুত ছড়াচ্ছে।

এম 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।