দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু

mainulislam
প্রকাশ : ২১ জুন ২০২৫
পঠিত :
চট্টগ্রামে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু

চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। 

শনিবার (২১ জুন) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নগরীর বাকলিয়ার বাসিন্দা ফজিলাতুন্নেছা (৭১) শুক্রবার মারা গেছেন। তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

সার্জন বলেন, “ফজিলাতুন্নেছা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। কোভিড আক্রান্ত হয়ে তিনদিন আগে তিনি হাসপাতালে ভর্তি হন।”

এ নিয়ে এক সপ্তাহে চট্টগ্রামে কোভিডে দুজনের মৃত্যু হল।

এর আগে ১৬ জুন মীরসরাই উপজেলার জোররাগঞ্জের বাসিন্দা শফিউল ইসলামের (৭৫) মৃত্যুর তথ্য দিয়েছিল জেলা সিভিল সার্জন কার্যালয়। তিনি অস্ত্রোপচার পরবর্তী জটিলতা ভুগছিলেন এবং কিডনি রোগে আক্রান্ত ছিলেন।

পরের দিন ১৭ জুন চট্টগ্রামের একজনের মৃত্যুসহ সারা দেশে ৭ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আগের ২৪ ঘণ্টায় জেলায় ছয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা সবাই নগরীর বাসিন্দা।

সরকারি-বেসরকারি ছয়টি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে ৭১ জনের নমুনা পরীক্ষা করা হয় গত ২৪ ঘণ্টায়।

এখন পর্যন্ত জেলায় মোট ৬২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৫৫ জনই নগরীর। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এম 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।