দক্ষিণ পূর্ব

কর্ণফুলিতে ফিশিং ভেসেল থেকে পড়ে ২ জনের মৃত্যু

mainulislam
প্রকাশ : ৩ জুন ২০২৫
পঠিত :
কর্ণফুলিতে ফিশিং ভেসেল থেকে পড়ে ২ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের কর্ণফুলি নদীতে একটি ফিশিং ভেসেল থেকে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২ জুন) সন্ধ্যা ৭টায় নগরের সদরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিষয়টি চমেক হাসপাতাল থেকে আজ জানাজানি হয়। 

নিহতরা হলেন, এফভি সী হার্ট ভেসেলের সুকানি মোহাম্মদ আলতাফ ও প্রধান বাবুর্চি নুর উদ্দিন। তারা দুইজনেই নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন।  
 
তিনি জানান, কোন দূর্ঘটনায় তারা মারা যাননি। সী হার্ট ফিশিং ভেসেলটি রশি বেঁধে আরেকটি ভেসেলকে টেনে নদীর কূলে নিয়ে যাচ্ছিল। এসময় হঠাৎ করে বিকল ভেসেলটির রশিটি ছিঁড়ে যায়। মোটা রশিটি দ্রুত গতিতে ভেসেলের উপরের পটাতনে থাকা দুজনকে আঘাত করে। এতে তারা নিচে নদীর পানিতে পড়ে যান। পরে সহকর্মীরা গিয়ে তাদেরকে উদ্ধার করলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়। যদিও উদ্ধার করে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হলেও কোন পক্ষের কোন ধরণের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। 

এম 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।