নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের কর্ণফুলীতে আশিক নাথ নামে এক কলেজ শিক্ষার্থী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন । এই নও মুসলিমের বর্তমান নাম আসাদুল্লাহ নূর আশিক।
নও মুসলিম আসাদুল্লাহ নূর গত ২৯ এপ্রিল (মঙ্গলবার) যুগ্ম জেলা দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাসের আদালতে এফিডেভিটের মাধ্যমে এবং ২ মে ( শুক্রবার) কর্ণফুলীর হামিদিয়া বাগদাদিয়া শাহী জামে মসজিদে হিন্দু ধর্ম ত্যাগ করে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
নও মুসলিম আব্দুল্লাহ নগরীর মোস্তফা হাকিম কলেজের শিক্ষার্থী। তিনি চট্টগ্রামের মিরসরাই বারৈয়াঢালা এলাকার বাসিন্দা।
নও মুসলিম আসাদুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে নিজের আবেগ-অনুভূতি প্রকাশ করে বলেন, " বিগত ৫-৬ বছর যাবত ইউটিউবে ইসলামের বিভিন্ন মানব কল্যাণমূলক শাশ্বত রীতিনীতি দেখে দিন দিন ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি"। তিনি আরো জানান, " যখন সময় পেতাম আয়াতুল কুরসিসহ পবিত্র কুরআন শরীফের বিভিন্ন সূরা বাংলা অর্থসহ শুনতাম, নিজে নিজে চর্চা করতাম। তাছাড়া বিভিন্ন ওয়াজ মাহফিলে আলেম- ওলামা ইসলামি স্কলারদের তাফসির শুনতাম। এ থেকেই একসময় সিদ্ধান্ত নেই ইসলাম ধর্ম সম্পর্কে ব্যাপকভাবে জানার। ইসলামের নানাদিক সম্পর্কে জানতে জানতে একসময় সনাতনধর্ম তথা হিন্দু ধর্মের প্রতি তার আস্থা বিশ্বাস শূন্যের কোঠায় পৌঁছে। এক পর্যায়ে সিদ্ধান্ত নেই চির শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করার "।
এ বিষয়ে কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুনির আবছার চৌধুরী বলেন, নও মুসলিম আসাদুল্লাহ ইসলামের বিভিন্ন দিক সম্পর্কে ইতোমধ্যে জ্ঞান অর্জন করেছেন। ধর্ম সম্পর্কে তিনি অনেক কিছু জানেন। তিনি মনেপ্রাণে ইসলাম ধর্মকে বিশ্বাস করে তার পারিবারিক সনাতন হিন্দু ধর্ম ত্যাগ করে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার জন্য তাকে সাধুবাদ জানাই। পাশাপাশি তাকে যে কোনো ব্যাপারে আমি এবং আমার সংগঠন সহযোগিতা করবো ইনশাআল্লাহ ।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।