শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সনাতন ধর্মাবলম্বী অসহায় নারী-পুরুষের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। ১০০ জনের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহারসামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য আলহাজ সরওয়ার জামাল নিজাম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আমিরুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুর আলী ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুমানা রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন তরুণ রাজনীতিবিদ সাহওয়াজ জামাল নিজাম সনি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া, জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট এস এম ফোরকান, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হাজী ওসমান, জেলা বিএনপির সদস্য ইসমাইল ও সালেহ জহুর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন ফারুকী, এইচ এম হারুনুর রশিদ (লাল গোলাপ), জেলা ছাত্রদলের সদস্যসচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুদ্দীন সবুজ, শিকলবাহা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান দোভাষী ও সাবেক সদস্যসচিব আবু তাহের, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম এবং কর্ণফুলী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রানা ধর ও সাধারণ সম্পাদক রাজীব শীল।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী, বিভিন্ন মন্দিরের প্রতিনিধি এবং সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।