দক্ষিণ পূর্ব

কর্ণফুলীতে ‘নিষিদ্ধ ছাত্রলীগের’ ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪

RAFIQ HYDER
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫
পঠিত :
কর্ণফুলীতে ‘নিষিদ্ধ ছাত্রলীগের’ ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪


 

চট্টগ্রামের কর্ণফুলীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে মিছিলের ভিডিও থেকে শনাক্ত করে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গত রবিবার রাত পৌনে তিনটায় উপজেলার শিকলবাহা এলাকায় এ মিছিল বের করা হয়। 

 

গ্রেপ্তারকৃতরা হলেনচট্টগ্রাম নগরীর খুলশী তুলাতলী ২ নম্বর গেইট এলাকার আব্দুল শুক্কুরের  ছেলে মো. জিহাদ হোসেন (১৯), সদরঘাট পশ্চিম মাদারবাড়ির মৃত ইদ্রিস হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (১৯), পাঁচলাইশ হিলভিউ আবাসিক ২ নম্বর গেইট এলাকার মোহাম্মদ জালালের ছেলে মো. জলিল আহমেদ রকি (২৪) ও পাঁচলাইশ মেয়র গলি ২ নম্বর গেইট এলাকার মাহবুবুর আলম এর ছেলে রেদোয়ান হোসেন (হৃদয়) (১৯)।

 

পুলিশ জানিয়েছে,  নাশকতা সৃষ্টির লক্ষ্যে হাতে লাঠিসোঁটা ও ইট -পাটকেল নিয়ে কর্ণফুলী এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা গভীর রাতে মিছিল বের করে। পরে ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হয়।

 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ভিডিও ফুটেজ শনাক্তের পর তাদের গ্রেপ্তার করা হয়। সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।