দক্ষিণ পূর্ব

কর্ণফুলীতে পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার

RAFIQ HYDER
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫
পঠিত :
কর্ণফুলীতে পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পুকুর থেকে মো. শুভ (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ড নিমতলা ছাবের হাজীর পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শুভ ওই এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে।  

চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিম বাংলানিউজকে জানান, পুকুরে শুভ’র লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।  
কর্ণফুলী থানার উপ পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরের লাশটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি।  ধারণা করছি, পুকুরে ডুবে তার মৃত্যু হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।