দক্ষিণ পূর্ব

কর্ণফুলীতে ৫৭৪ গ্যাসের বোতল আত্মসাৎ, গ্রেপ্তার ২

দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬
পঠিত :
কর্ণফুলীতে ৫৭৪ গ্যাসের বোতল আত্মসাৎ, গ্রেপ্তার ২

ছবি

চট্টগ্রামের কর্ণফুলীতে ৫৭৪টি গ্যাসের বোতল ও একটি ট্রাক আত্মসাতের মামলায় কক্সবাজার থেকে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে গ্যাসের বোতল বিক্রির ৩ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজারের উখিয়া থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ট্রাকটি উদ্ধার করা হয়।

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) কক্সবাজারের কলাতলী এলাকার হেলাল রিসোর্ট আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার লালমাই এলাকার মো. আল আমিন (২৫) ও চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মো. মাহিন খান (২৩)।

 

কর্ণফুলী থানার পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের কাছ থেকে আত্মসাৎ করা গ্যাসের বোতল বিক্রির ৩ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজারের উখিয়া থানার মেসার্স চৌধুরী ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে ঢাকা মেট্রো-ট-১৫-৪২০২ নম্বরের একটি ট্রাক উদ্ধার করা হয়। ট্রাকটির আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

 

এর আগে কর্ণফুলী ও আনোয়ারা এলাকায় অভিযান চালিয়ে আত্মসাৎ করা ৯৬টি গ্যাসের বোতল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত আরও তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ারউদ্দিন বলেন, কক্সবাজার থেকে নগদ টাকাসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উখিয়া থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। পাশাপাশি কর্ণফুলী ও আনোয়ারা থেকে আত্মসাৎ করা গ্যাসের বোতলও উদ্ধার করা হয়েছে।

 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।