দক্ষিণ পূর্ব

কর্ণফুলীতে ৬ লক্ষ টাকা মূল্যের পাম তেল উদ্ধার

sathi
sathi
প্রকাশ : ৩ মার্চ ২০২৫ ১১:৪৭ দুপুর
পঠিত : ৪
কর্ণফুলীতে ৬ লক্ষ টাকা মূল্যের পাম তেল উদ্ধার
Degchibarictg
কর্ণফুলী সংবাদদাতা
চট্টগ্রামের কর্ণফুলিতে  ব্যারেল ও বোতলে মজুদকৃত আনুমানিক ৬ লক্ষ টাকা মূল্যের পাম তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (২ মার্চ) বিকাল ৫ টায় শিকালবাহা পাইপের গোড়ায় ভাড়াকৃত একটি ঘর থেকে অভিযান চালিয়ে এসব তেল উদ্ধার করা হয়।
 খোঁজ নিয়ে জানা যায়,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা এ অভিযান পরিচালনা করেন।এসময় ঘটনাস্থলে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।
 তবে ১৮ বছরের নিচে কয়েকজন বালককে উক্ত স্থানে পাওয়া যায়। তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। মজুদকৃত তেল শিকলবাহার ৮ নং ইউপি মেম্বারের জিম্মায় রাখা হয়েছে যা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা জানান,  ভাড়াকৃত একটি ঘর থেকে অভিযান চালিয়ে ব্যারেল ও বোতলে মজুদকৃত আনুমানিক ৬ লক্ষ টাকা মূল্যের পাম তেল উদ্ধার করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।