দক্ষিণ পূর্ব

কর্ণফুলী কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা পেলো ছাত্রদলের পদ!

sathi
প্রকাশ : ১১ জুন ২০২৫
পঠিত :
কর্ণফুলী কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা পেলো ছাত্রদলের পদ!
রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি কলেজে নবগঠিত ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মীরা পদ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। ত্যাগীদের মূল্যায়ন না করার অভিযোগে নতুন ওই কমিটি থেকে ইতোমধ্যে পদত্যাগ করেছেন অর্ধেকের বেশি সদস্যই।

গত ৬ জুন বেশ কিছু অভিযোগ তুলে কমিটির সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে থাকা ১২ সদস্যই পদত্যাগ করেছেন। এর আগে গত ৪ জুন জেলা ছাত্রদলের সভাপতি মো. ফারুক ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২২ সদস্যের এই কমিটি অনুমোদন দেওয়ার বিষয়টি জানানো হয়।

রাঙামাটি জেলা বিএনপি, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি, কাপ্তাই উপজেলা বিএনপি ও রাঙামাটি জেলা ছাত্রদলের কাছে একযোগে পাঠানো সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৪ জুন জেলা ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ২২ সদস্যের কমিটিতে বেশিরভাগ ছাত্রলীগের সক্রিয় কর্মীদের পদ দেওয়া হয়েছে।

অভিযোগ করা হয়েছে, পাঁচ আগস্ট পরবর্তী লোকজনদের নিয়ে গঠন করা হয়েছে কমিটি। এতে মূল্যায়ন করা হয়নি ৫ আগস্ট পূর্ববর্তী ত্যাগী নেতাকর্মীদের।

কমিটি থেকে পদত্যাগ করা ব্যক্তিরা হলেন : সাধারণ সম্পাদক সোহেল তনচংগ্যা, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান ফাহিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জিতেন তালুকদার, সহসাধারণ সম্পাদক আফরোজা আক্তার, সৌরভ হোসেন, মো. ইমতিয়াজ হোসেন, দপ্তর সম্পাদক মংসুইনু মারমা, সহপ্রচার সম্পাদক আপন তনচংগ্যা, ছাত্রী বিষয়ক সম্পাদক এডি তনচংগ্যা, দুই সদস্য রানু আক্তার ও নাসরিন জাহান।

এএম/এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।