কর্ণফুলী টানেলে নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী চার রাত নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এ সময় টানেলের একটি টিউব দিয়ে ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত টানেলে রুটিন রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। এ সময় ‘পতেঙ্গা-আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা-পতেঙ্গা’—যেকোনো একটি টিউব সাময়িকভাবে বন্ধ রেখে অপর টিউব দিয়ে ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে সব ধরনের যানবাহন চলাচল করবে।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যমান ট্রাফিক পরিস্থিতির ওপর নির্ভর করে টানেলের উভয় প্রান্তে চালক ও যাত্রীদের সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।