দক্ষিণপূর্ব ডেস্ক
চট্টগ্রাম বন্দরে প্রবেশের সময় কর্ণফুলী নদীর মোহনায় যান্ত্রিক ত্রুটির কারণে একটি কনটেইনারবাহী জাহাজ আটকা পড়েছে। জাহাজটি উদ্ধারে বন্দর কর্তৃপক্ষের দুটি টাগবোটের পাশাপাশি নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করছে।
সোমবার (৩ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে এমভি সিএনসি ইউরেনাস নামের কনটেইনারবাহী জাহাজটি চট্টগ্রাম বন্দরের অদূরে কর্ণফুলী মোহনায় আটকে যায়। সন্ধ্যা ৭টা পর্যন্ত জাহাজটি একই স্থানে অবস্থান করছিল।
জাহাজটি নিরাপদে সরিয়ে নিতে বন্দরের দুটি টাগবোটের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এ অভিযানে নৌবাহিনী ও কোস্টগার্ডও অংশ নিয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, মোহনায় জাহাজটি আটকে পড়লেও বন্দরের মূল নৌচ্যানেলে এর কোনো প্রভাব পড়েনি। ফলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে এবং বন্দরের কার্যক্রমও নির্বিঘ্নে চলছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।