নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে কুতুবদিয়া ছাত্র পরিষদ চট্টগ্রামের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) নগরীর চকবাজারের চট্টগ্রাম কলেজ রোডস্থ অস্থায়ী কার্যালয়ে ছাত্র পরিষদ গঠনকল্পে এক সভায় এ কমিটি গঠিত হয়।
ইমতিয়াজ উদ্দিন জিল্লুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কুতুবদিয়া ছাত্র পরিষদ চট্টগ্রাম প্রাক্তনদের মধ্যে বক্তব্য রাখেন আ স ম ইসমাইল খান, অধ্যাপক জাহাঙ্গীর আলম, আকবর খান, মোহাম্মদ শাহনেওয়াজ, রফিকুল ইসলাম ছোটন, ফজল করিম, মোহাম্মদ নাওশাদ, আসাদুল্লাহিল গালিব, আসিফ আদনান।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবু ছায়েদ, মাইনুল ইসলাম, নুরুল আবছার, নুরুল আজম, শামীম, কামরুল ইসলাম, আলী আজগর, আশরাফুল ইসলাম সাহেদ, এ আর এম তানজিল, শওকত ওসমান, রুহিনুর হাসান রুহি, নাজমুল হুদা সাকিব, সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল আমিন কাফি, ইফাজ, মাসুক ইলাহী মাহী, ইসতিয়াক ইলাহী নাবিল।
উক্ত সভায় সবার সিদ্ধান্তক্রমে মোহাম্মদ নাওশাদ কে আহ্বায়ক ও আসিফ আদনান কে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে রফিকুল ইসলাম ছোটন, ইমতিয়াজ উদ্দিন জিল্লু, ফজল করিম, আসাদুল্লাহিল গালিব, মাইনুল ইসলাম, আশরাফুল ইসলাম সাহেদ, এ আর এম তানজিল, শওকত ওসমান, রুহিনুর হাসান রুহি, নাজমুল হুদা সাকিব, সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল আমিন কাফি, ইফতেহাল তাহমিদ ইফাজ, মাসুক ইলাহী মাহী, ইসতিয়াক ইলাহী নাবিল।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।