দক্ষিণ পূর্ব

কুমারী পূজায় আনোয়ারার মেয়ে কৃত্তিকা

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ০১:২১ দুপুর
পঠিত : ৩৫
কুমারী পূজায় আনোয়ারার মেয়ে কৃত্তিকা

ছবি

Degchibarictg

হবিগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজার মহাষ্টমীতে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। এতে দেবী দুর্গার প্রতীক হিসেবে কুমারী রূপে পূজা করা হয় চট্টগ্রামের আনোয়ারার ১০ বছর বয়সী কৃত্তিকা চক্রবর্তীকে।

সোমবার সকাল সোয়া ৯টায় হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে এ পূজার আয়োজন করা হয়। কুমারী পূজা দেখতে সকাল থেকেই মিশনে ভিড় করেন সনাতন ধর্মাবলম্বীরা। ফুল, ধূপ ও নানা উপাচারে দেবীজ্ঞানে কৃত্তিকাকে পূজা করেন ভক্তরা।

কৃত্তিকা চক্রবর্তী চট্টগ্রামের আনোয়ারার বাসিন্দা। তার বাবা রাজেশ চক্রবর্তী এবং মা দীপান্বিতা চক্রবর্তী।

হিন্দুধর্মীয় বিশ্বাস অনুযায়ী, নারীর মধ্যে মাতৃশক্তির প্রকাশকে সম্মান জানাতে কুমারী পূজার আয়োজন করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ আচার। পূজাকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বেদময়ানন্দ জানান, গত ১০৫ বছর ধরে মিশনে দুর্গাপূজার মহাষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছরের মতো এবারও প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এ জন্য তিনি বর্তমান সরকার ও জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।