পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ষোলশহর, ফৌজদারহাট ও হালিশহরস্থ স্থাপনাসমূহে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বাদ জোহর কেজিডিসিএলের তিনটি স্থাপনায় একযোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সালাহউদ্দিন।
মিলাদ ও দোয়া মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, কর্মময় জীবন এবং মানবতার কল্যাণে তাঁর মহান শিক্ষা ও অবদানের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে কেজিডিসিএলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।