দক্ষিণ পূর্ব

কেরানীগঞ্জে লাইটার কারখানায় আগুন, নিহত ৫

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬
পঠিত :
কেরানীগঞ্জে লাইটার কারখানায় আগুন, নিহত ৫

ছবি : সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কদমতলী শিল্প এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

শনিবার (৪ এপ্রিল) দুপুরে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ভেতরে তল্লাশি চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

 

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম জানান, দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

 

খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে আরও ইউনিট যোগ হয়ে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।

 

ফায়ার সার্ভিস জানায়, কারখানায় থাকা দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি আশপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা চালানো হয়।ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ । 

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।