দক্ষিণ পূর্ব

কোচিং সেন্টার বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

মনির ফয়সাল
প্রকাশ : ১৪ মে ২০২৬
পঠিত : ১০
কোচিং সেন্টার বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

কোচিং সেন্টারগুলো তার মন্ত্রণালয়ের অধীনস্থ বা স্বীকৃত কোনও প্রতিষ্ঠান নয়, তাই সরাসরি সেগুলো বন্ধের আদেশ দেওয়া তার এখতিয়ারভুক্ত নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

 

শিক্ষামন্ত্রী বলেন, ‘কোচিং সেন্টার কি রেজিস্টার্ড? আমি কি এগুলো বন্ধ করার অথরিটি? আমি তো কোচিং সেন্টার রিকগনাইজ করি না। তবে কোচিং সেন্টার তখনই বন্ধ হবে যখন আর এগুলোর প্রয়োজন থাকবে না।’

 

তিনি জানান, যদি ক্লাসরুম এডুকেশন মানসম্মত হয় এবং পরীক্ষা ও ভর্তির মাঝখানে কোনও গ্যাপ না থাকে, তবে শিক্ষার্থীরা কোচিংমুখী হবে না। তখন এগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

 

শিক্ষামন্ত্রী ভবিষ্যতে ক্লাসরুমভিত্তিক শিক্ষার গুরুত্ব বাড়িয়ে ‘ইন-হাউস কোচিং’ বা নিজ শিক্ষকদের মাধ্যমেই পাঠদানের পুরনো প্রথায় ফিরে আসার ইঙ্গিত দেন।

 

এ ছাড়া কোচিং সেন্টারের মাধ্যমে প্রশ্নফাঁস হওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তো এত স্মার্ট না, বুঝি নাই যে, কোচিং সেন্টার প্রশ্ন ফাঁস করে।’

 

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।