দক্ষিণ পূর্ব

কোতোয়ালিতে মদের বারে আগুন

sathi
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫
পঠিত :
কোতোয়ালিতে মদের বারে আগুন
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন স্টেশন রোডের  বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগেছে।

 আজ সোমবার সকাল পৌনে ৯টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সোয়া ৯ টার দিকে নিয়ন্ত্রণে আসে।আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সকাল ৮টা ৪৫ মিনিটে নগরের স্টেশন রোডে মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লাগার খবর পান তারা। দু'টি ইউনিটের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, মোটেল সৈকতের সামনে বারে আগুন লেগেছে।ফায়ার সার্ভিস প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, হাসিনা পতনের দিন গত  বছরের ৫ আগস্ট বারটি লুটপাট হয়েছিল। সেসময় বারের স্থাপনাও কেটে লুটপাট করে নিয়ে যাওয়া হয়।এরপর বারটি সংস্কার  করা হয়। 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।