দক্ষিণ পূর্ব

কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৮, পালিয়েছে আরও ১১ জন

shakhawat sohan
প্রকাশ : ৩ আগস্ট ২০২৫
পঠিত :
কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৮, পালিয়েছে আরও ১১ জন
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে চারটি টিপ ও ফোল্ডিং ছোরা উদ্ধার করা হয়।

শনিবার (২ আগস্ট) রাত ৮টা ৪৫ মিনিটে কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড অফিসার্স ক্লাবের উঠান সংলগ্ন একটি খালি মাঠে অভিযান চালায় পুলিশ। 

থানার এসআই (নিঃ) মোঃ আজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সদস্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫-১৬ জনের এক দল ডাকাতকে চিহ্নিত করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তবে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে ৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এসময় অপরাপর ১০-১১ জন অজ্ঞাতনামা সহযোগী পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ বাচাইয়া উরফে বাচা মিয়া বাচ্চু (৪০), সৈকত উরফে ঢাকাইয়া (২৭), মোঃ সেলিম (৪৫), আব্দুল রাজ্জাক (৫০), মোঃ মাঈন উদ্দিন হোসেন (২৭), মোঃ রায়হান (২৩), শহিদুল ইসলাম (২০), মোঃ সাইফুল (২১)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়— তারা রিয়াজ উদ্দিন বাজার, নিউ মার্কেট, ফলমন্ডি ও টেরিবাজার এলাকায় আগত ব্যবসায়ী ও পথচারীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতির পরিকল্পনা করছিল। এজন্য তারা ঘটনাস্থলে একত্রিত হয়ে শলা-পরামর্শ করছিল।

আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা নং-০২, তারিখ ০৩/০৮/২০২৫, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড অনুসারে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

এসএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।