দক্ষিণ পূর্ব

কোতোয়ালীতে যুবলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ৮

মনির ফয়সাল
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬
পঠিত :
কোতোয়ালীতে যুবলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ৮

ছবি :সংগৃহীত

নগরের কোতোয়ালী থানাধীন রাইফেল ক্লাবের সামনে নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ঝটিকা মিছিল থেকে ছাত্রলীগ ও যুবলীগের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে যুবলীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে কর্মসূচি পালনকালে ব্যানারসহ তাদের গ্রেপ্তার করা হয়। 

 

গ্রেপ্তারকৃতরা হলেন- বাঁশখালীর চাঁপাছড়ি আশ্রাফ আলী চৌধুরী বাড়ির দিদারুল আলমের ছেলে মো.তুষার (২০), রত্নপুর এলাকার ২ নম্বর ওয়ার্ড আলম মিয়ার বাড়ির মিজবাহ রহমান চৌধুরীর ছেলে মো.মাসুদুর রহমান (২৪), হাটহাজারীর ফতেয়াবাদ সন্ধীপ কলোনির আবুল কালাম আজাদের ছেলে আব্দুল্লাহ আল নোমান (২০), মো.স্বপনের ছেলে মো.রাকিব (১৯), মৃত জাহাঙ্গীর আলমের ছেলে ইব্রাহীম হোসেন বাবু (২২), মৃত নুরুল হকের ছেলে মো.শরীফ হোসেন মুন্না (২০), মো.বাহারের ছেলে মো.রিয়াজ হোসেন (২০) ও সাতকানিয়ার সৈয়দপাড়া এলাকার ওসমান গনির ছেলে সৈয়দ হামিদ মিয়াজী (২২)।

 

পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে রাইফেল ক্লাব এলাকায় হঠাৎ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের আট সদস্যকে আটক করে। আটকরা সবাই আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

 

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের ব্যানার নিয়ে মিছিল শুরু করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৮ জনকে গ্রেপ্তার করে।  তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।