দক্ষিণ পূর্ব

কোতোয়ালীতে ১৯ মামলার আসামি গ্রেপ্তার

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৭ আগস্ট ২০২৬
পঠিত :
কোতোয়ালীতে ১৯ মামলার আসামি গ্রেপ্তার

ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১৯ মামলার আসামি সালাহ উদ্দীন দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (৭ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার সালাহ উদ্দীন দুলাল নগরের খাতুনগঞ্জ আমির মার্কেট এলাকার বাসিন্দা।

 

কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মো. সেকান্তর মিয়া জানান, সালাহ উদ্দীন দুলাল অস্ত্র আইনের একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র, ডাকাতির চেষ্টা ও মাদক-সংক্রান্ত অভিযোগসহ মোট ১৯টি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে।

 

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।