দক্ষিণ পূর্ব

কোতোয়ালী থানার অভিযানে ছিনতাই হওয়া সিএনজিসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

shakhawat sohan
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫
পঠিত :
কোতোয়ালী থানার অভিযানে ছিনতাই হওয়া সিএনজিসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার তৎপর অভিযানে মাত্র দুই ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশা উদ্ধার এবং তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (১৮ আগস্ট) ভোররাত আনুমানিক ৪টার দিকে সিএনজি ড্রাইভার মনির হোসেন বংশাল রোডের মুখ থেকে এক যাত্রীকে জলিলগঞ্জ এলাকায় নিয়ে যান। যাত্রীকে নামানোর পর পূর্ব থেকে ওঁত পেতে থাকা অন্যান্য সহযোগীদের সঙ্গে ওই যাত্রীবেশী ছিনতাইকারী ড্রাইভারকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এতে ড্রাইভারের দুই হাতে কনুইয়ের উপরে কাটা জখম হয়। পরে মৃত্যুর ভয় দেখিয়ে তারা সিএনজি, একটি বাটন মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা ও বিভিন্ন কাগজপত্র ছিনতাই করে মেরিনাস রোডের দিকে পালিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল করিমের নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। অভিযানে ছিনতাইকারী মোঃ ওয়ারিদ কুদ্দুস আকিব ওরফে আকিব (২০), মোঃ সাইফূদ্দীন ওরফে সাবু (২৮), নোয়েল ডায়েস (২৪) —কে গ্রেফতার করা হয়।

তাদের দখল থেকে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশাটিও উদ্ধার করেছে পুলিশ। আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।

এসএস 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।