নিজস্ব প্রতিবেদকচট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের পৃথক অভিযানে দুইজন সাজা পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
থানা সূত্রে জানা যায়, এসআই মারুফ বিন আব্দুল্লাহ ও এসআই মো. আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ সাতকানিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি মো. জাহেদুল ইসলামকে গ্রেফতার করেন।
অন্যদিকে, এসআই মো. মিজানুর রহমান চৌধুরী সঙ্গীয় অফিসার ফোর্সসহ নগরীর কোরবানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি আশীষ বৈদ্যকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এসএস
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।