দক্ষিণ পূর্ব

ক্যান্টনমেন্টে গানম্যান নিয়ে প্রবেশ নিয়ে জামায়াত প্রার্থীর সেনা সঙ্গে বাগ্‌বিতণ্ডা

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০ সকাল
পঠিত : ৩
ক্যান্টনমেন্টে গানম্যান নিয়ে প্রবেশ নিয়ে জামায়াত প্রার্থীর সেনা সঙ্গে বাগ্‌বিতণ্ডা

সংগৃহীত

Degchibarictg

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামান ক্যান্টনমেন্টে গানম্যান নিয়ে প্রবেশের সময় সেনাসদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছেন। আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য গানম্যান থাকলেও, ক্যান্টনমেন্টে প্রবেশের নিয়ম অনুসারে অস্ত্র বা গানম্যান নেওয়া নিষিদ্ধ। ঘটনাটি ভিডিওতে ধারণ হয়ে গণমাধ্যমের হাতে এসেছে।

ভিডিওতে দেখা যায়, খালিদুজ্জামান ক্যান্টনমেন্টে প্রবেশের সময় তার পরিচয় জানতে চাওয়া হলে, সঙ্গে থাকা একজন জানান, তিনি ওই আসনের সংসদ প্রার্থী। তখন সেনাসদস্যরা বলেন, নিরাপত্তার কারণে গানসহ প্রবেশ নিষিদ্ধ।

খালিদুজ্জামান উত্তেজিত হয়ে বলেন, ‘আপনারা তো গান নিয়ে বসে আছেন। অন্য দলের ক্ষেত্রে যেভাবে নিরাপত্তা ব্যবস্থা করা হয়, আমাদের কেন সেই সুযোগ দেওয়া হচ্ছে না?’ তিনি আরও অভিযোগ করেন, দেশের পরিকল্পিতভাবে ধ্বংস হচ্ছে এবং সেনাবাহিনী ব্যক্তিগত স্বার্থের জন্য বিতর্কিত হয়ে যাচ্ছে।

পরবর্তীতে সেনাসদস্যরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনার জন্য ফোনে জানান। খালিদুজ্জামানও ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হলেও কেন আমাকে অনুমতি দেওয়া হচ্ছে না?’

সেনাসদস্যরা বারবার প্রার্থীকে আশ্বাস দেন, ক্যান্টনমেন্টের ভেতরে তিনি নিরাপদ থাকবেন এবং পার হওয়ার পর তার সঙ্গে থাকা গানম্যান থাকবে না। তবে খালিদুজ্জামান শেষ পর্যন্ত ক্যান্টনমেন্ট দিয়ে প্রবেশ না করে গাড়িতে উঠে চলে যান। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।