দক্ষিণ পূর্ব

ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান

দক্ষিণপূর্ব
প্রকাশ : ৮ ফেব্রুয়ারি ২০২৬
পঠিত :
ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান

ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের উখিয়া উপজেলায় শরণার্থী ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গাদের শনাক্ত ও আটক করতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী।

রোববার ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ও আশপাশের এলাকায় এ অভিযান শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গাদের বিভিন্নভাবে অপব্যবহারের আশঙ্কা থাকায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে আটক রোহিঙ্গাদের একটি নির্দিষ্ট স্থানে সাময়িকভাবে জড়ো করা হচ্ছে। পরবর্তীতে জেলা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমন্বয়ে তাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে গণমাধ্যমকে ৯ বেঙ্গল ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আহসানুল হাই সৌরভ জানান, শরণার্থী ক্যাম্পের বাইরে অননুমোদিতভাবে অবস্থানকারীদের চিহ্নিত করতেই এই অভিযান পরিচালিত হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারি এলাকায় বার্মা কলোনিসহ আশপাশের এলাকায় একাধিক অভিযান চালিয়ে পাঁচ শতাধিক রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠায় যৌথবাহিনী।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।