দক্ষিণ পূর্ব

নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফিরলেন নাসির

Masud forhan
প্রকাশ : ৭ এপ্রিল ২০২৫
পঠিত :
নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফিরলেন নাসির
স্পোর্টস ডেস্ক 

নাসির হোসেন বাংলাদেশ ক্রিকেট টিমের একজন অলরাউন্ডার ছিলেন। ঘরোয়া ক্রিকেটেও নাসিরের দুর্দান্ত পারফরম্যান্স ছিল এক সময়। কিন্তু হুট করেই নাসিরের ক্যারিয়ারে ভাটা পড়ে। নানা সমালোচনামূলক কর্মকাণ্ড আর নিষেধাজ্ঞায় ক্রিকেট দূরে সরে যায় নাসির।

তথ্য গোপনের দায়ে আইসিসির নিষেধাজ্ঞায় পড়ে দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে ছিলেন নাসির হোসেন। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে সোমবার মাঠে ফিরেছেন তিনি। এদিন গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে রূপগঞ্জ টাইগার্সের হয়ে মাঠে নামেন জাতীয় দলের এক সময়কার ফিনিশার খ্যাত ক্রিকেটার। 

২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে একটি আইফোন উপহার নেন নাসির। কিন্তু সেই তথ্য তিনি গোপন করেছিলেন। আর তথ্য গোপন করায় তাকে নিয়ে তদন্তে নামে আইসিসি। পরে অবশ্য সেই অপরাধ নাসির স্বীকার করে নেন। 

তথ্য গোপন করে নিয়ম ভাঙায় নাসিরকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। যেখানে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। শাস্তির শর্ত পূরণ করায় গতকাল (রবিবার) থেকে নাসিরের ওপর থাকা নিষেধাজ্ঞা উঠে যায়। 

ফলে সোমবার থেকে মাঠে ফিরতে তার কোন বাধা ছিল না। তাতে সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে রুপগঞ্জ টাইগার্সের হয়ে প্রত্যাবর্তন হয়েছে তার। 

নাসির সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন ২০২৩ সালের আগস্টে ইউএস টি-টেন লিগে। লম্বা সময় ক্রিকেটের বাইরে থাকা নাসির বহুদিন পর ক্রিকেটে ফিরলেন। এখন দেখার অপেক্ষা এতদিন পর ক্রিকেটে ফিরে কতটা প্রভাব রাখতে পারেন। 

যদিও একাদশে সুযোগ পেয়ে রূপগঞ্জের উদ্বোধনী বোলারও ছিলেন তিনি। বল হাতে ১০ ওভার বোলিং করে ৩১ রান খরচায় শিকার করেন একটি উইকেট। ব্যাটিংয়ে নেমে কী করেন সেটি দেখার অপেক্ষায় নাসির ভক্তরা! 

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।