দক্ষিণ পূর্ব

ক্রেন-মোটরসাইকেল সংঘর্ষে ইপিজেডে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬
পঠিত :
ক্রেন-মোটরসাইকেল সংঘর্ষে ইপিজেডে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ছবি : নাফিসা নাওয়াল

চট্টগ্রামের ইপিজেড এলাকায় ক্রেনের সঙ্গে সংঘর্ষে এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে যাওয়ার পথে এই দূর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে ইপিজেড থানাধীন নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শিক্ষার্থীর নাম নাফিসা নাওয়াল (১৮)। তিনি নগরীর সিএমপি স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। নাফিসা পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলীর বাড়ির মামুন মিয়া ও মুক্তা দম্পতির মেয়ে।

 

চট্টগ্রাম ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান সংবাদ মাধ্যম কে বলেন, কলেজ ছাত্রী এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য একটি অ্যাপভিত্তিক পাঠাও মোটরসাইকেল যোগে কেন্দ্রে যাচ্ছিল। 


নেভি হাসপাতাল গেটের বিপরীতে সড়কে পৌঁছালে ম্যাক্স গ্রুপের একটি ক্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। 
দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একজন শিক্ষানবিশ চিকিৎসক তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, এই ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।