দক্ষিণ পূর্ব

ক্ষমতায় থাকতে, ক্ষমতায় যেতে ভারতের দালালি!

RAFIQ HYDER
প্রকাশ : ৪ জানুয়ারী ২০২৫
পঠিত :
ক্ষমতায় থাকতে, ক্ষমতায় যেতে ভারতের দালালি!

বিএনপিকে ইঙ্গিত করে নির্বাচন

  • নির্বাচন নিয়ে অস্থির হওয়ার কিছু নেই : চরমোনাই পীর
  • ভারতের প্রেসক্রিপশনেই রাজনীতি চলেছে : নগর জামায়াত আমির
  • চট্টগ্রাম  নিয়ে নানা অপতৎপরতা চলছে : সারজিস
  • ভারতের সঙ্গে সম্পর্ক হবে ‘গিভ অ্যান্ড টেক’ : রাসেল

বিএনপিকে ইঙ্গিত করে নির্বাচন নিয়ে এত অস্থির হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। 


শনিবার (৪ জানুয়ারি) সকালে নগরের পলোগ্রাউন্ড কনফারেন্স রুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, গণ-অধিকার পরিষদ, জাতীয় নাগরিক কমিটি, হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও ইসলামী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে সব আলোচকেরা ভারত প্রসঙ্গে কথা বলেছেন একই সুরে। বলেন, যারা ক্ষমতায় ছিল, তারা ভারতের দালালি করেছিল। আর এখন যারা ক্ষমতায় যেতে উদগ্রিব, তারাও ভারতের দালালি শুরু করে দিয়েছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।