দক্ষিণ পূর্ব

বাংলাদেশের সব সমস্যার সমাধান হবে সংসদে: খসরু

mainulislam
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫
পঠিত :
বাংলাদেশের সব সমস্যার সমাধান হবে সংসদে: খসরু
নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের সব সমস্যার সমাধান সংসদে হতে হবে, এর বাইরে কোন সমাধান নেই বলে মন্তব্য করেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৬ মার্চ) চট্টগ্রাম বন্দর স্কুল এন্ড কলেজ মাঠে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 


আমির খসরু মাহমুদ বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ ও জনগণের কাছে জবাবদিহি থাকবে এমন সরকার গঠনের মাধ্যমেই সকল সমস্যার সমাধান হবে। অন্য কোন গোষ্ঠি বা ব্যক্তির কাজ নয় বাংলাদেশের সংবিধান, বিচার বিভাগ বা বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া।

বাংলাদেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার যুদ্ধ শেষ হয়নি উল্লেখ করে আমির খসরু বলেন, নির্বাচনের মাধ্যমে এই অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এটি সংগ্রাম অব্যাহত থাকবে। আগামী নির্বাচনে সব কিছুরই সমাধান হতে হবে। বর্তমান প্রেক্ষাপটে জাতি যে চ্যালেঞ্জের সম্মুক্ষীন সেখানে বিভক্তির সুযোগ নেই। জাতীয়তাবাদী শক্তির ঐক্য অটুট রাখতে হবে। 

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন  চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। শ্রমিকদল নেতা নুরুল্লাহ বাহারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিভাগীয় শ্রমিকদল সভাপতি এ এম নজিমুদ্দিন, চট্টগ্রাম নগর বিএনপি'র সভাপতি এরশাদ উল্লাহ, সাধারণ সম্পাদক নাজিমুর রহমান প্রমুখ।

প্রধান বক্তার বক্তব্যে সিটি মেয়র ডঃ শাহাদাত হোসেন হোসেন বলেন, আমাদের নেতা শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দেশের ক্রান্তি লগ্নে শহীদ জিয়া বারবার জনগণের পাশে দাঁড়িয়েছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।