দক্ষিণ পূর্ব

খাগড়াছড়ি জেলায় ১৪৪ ধারা জারি

RAFIQ HYDER
RAFIQ HYDER
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫২ সকাল
পঠিত : ২২
খাগড়াছড়ি জেলায় ১৪৪ ধারা জারি
Degchibarictg
দক্ষিণপূর্ব ডেস্ক

খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। খাগড়াছড়ি জেলা সদর ও পৌরসভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এ আদেশ জারি করেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে এ আদেশ কার্যকর হবে।

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় ভাঙচুর ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হন। এ ঘটনার প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে সকাল-সন্ধ্যা অবরোধ ডাকা হয়। অবরোধ চলাকালে আলুটিলা ও স্বনির্ভর এলাকায় দুটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা বহাল থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

এসএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।