দক্ষিণ পূর্ব

খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১১ জুন ২০২৬
পঠিত :
খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত

ফাইল ছবি

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের পৃথক হামলার ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মী আহত হয়েছেন।  বুধবার (১০ জুন) রাতে উপজেলার বড়পিলাক ও বাইল্যাছড়ি এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বড়পিলাক এলাকায় একটি বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে— এমন খবর পেয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী সেখানে যান। এ সময় তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। হামলায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকিরসহ পাঁচজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে একই রাতে উপজেলার বাইল্যাছড়ি এলাকায় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. বাবুর ওপর হামলার ঘটনা ঘটে। বিএনপির অভিযোগ, ছাত্রলীগের এক কর্মী এ হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় বাবুকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরাই পরিকল্পিতভাবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।