দক্ষিণ পূর্ব

খালেদা জিয়ার আরোগ্য কামনায় রাউজান বিএনপির খতমে বোখারী

RAFIQ HYDER
প্রকাশ : ১ ডিসেম্বর ২০২৫
পঠিত :
খালেদা জিয়ার আরোগ্য কামনায় রাউজান বিএনপির খতমে বোখারী
নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাউজানে খতমে বোখারী, খতমে কোরআন ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় রাউজান সরকারি কলেজ মসজিদে এ আয়োজন করা হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে উপজেলা ও পৌর বিএনপিসহ দলের অঙ্গসংগঠনগুলো যৌথভাবে কর্মসূচি পালন করে।

আয়োজনটির সার্বিক তত্ত্বাবধান করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল। পরিচালনায় ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ–সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।

দোয়া-মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন রাউজান পৌর বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুল হুদা, ফিরোজ আহাম্মেদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক, উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী সুমন ও উপজেলা সদস্য সচিব একরাম মিয়া। বক্তব্য দেন বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতারাও।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, দেশের গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ প্রতীক। ‘জাতির এই সংকটকালে তাঁর সুস্থতা গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা,’—বলেন বক্তারা। তাঁরা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জামেয়াতুল আরবীয়া এমদাদুল ইসলাম মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা জুবায়ের বাবুনগরী।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।