সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবির সভাপতিত্বে এবং সদস্য সচিব কামরুদ্দিন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সাজ্জাদ, আব্দুস সবুর, মোহাম্মদ রাশেদ উদ্দিন, ফরহাদুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন, নুর শাহেদ খাঁন রিপন, আব্দুল ওয়াহেদ সুমন, আনিসুল ইসলাম, মোহাম্মদ আরিফুল ইসলাম, আলী লিয়াকত, রহিত সিকদার, মাইমুনুর রশিদসহ জেলা ছাত্রদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া এজে চৌধুরী কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল মোনায়েম, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাশেম, উপজেলা ছাত্রদল নেতা ফরহাদ হৃদয়, আরমান আবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে রবিউল হোসেন রবি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আপসহীন নেত্রী ছিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম দেশের গণতান্ত্রিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ ও গণতন্ত্রের সংগ্রামকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সদস্য সচিব কামরুদ্দিন সবুজ বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি গণতন্ত্রকামী মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি সংগ্রামে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। তাঁর আদর্শ ধারণ করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পরে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত, দেশের শান্তি-সমৃদ্ধি এবং গণতন্ত্রের সুদৃঢ় প্রতিষ্ঠা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আর এইচ/দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।